শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাই বিজিবির ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

৫১

॥ কবির হোসেন কাপ্তাই ॥

পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই ওয়াগ্গা বিজিবির অসহায়দের মাঝ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় কাপ্তাই ওয়াগ্গাজোন সদর দপ্তরে ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এএসসি, এ ত্রাণ সামগ্রী তুলেদেন। এসময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং নগদ টাকা তুলে দেন।

এছাড়া ৪ নং কাপ্তাই ইউনিয়ন আফছারের টিলা তালিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং কাপ্তাই সুইডিশ এলাকার দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার কমিটির সদস্যদের হাতে ৪১ বিজিবি পক্ষ হতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় বিজিবি অধিনায়ক বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, তাই পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনদের হাতে আমরা সহায়তা করছি। তিনি আরোও বলেন, একে অপরের বিপদে আপদে এগিয়ে আসলে, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এই এলাকায়। বিতরণ অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।