শিরোনাম
তরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করছে লংগদু থানা পুলিশ

১০৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজারের প্রত্যেকটি দোকানে দোকানে মনিটরিং করেছে লংগদু থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার মাইনী বাজারে তেল, গ্যাস, চাল,ডাল,আলু, পেয়াজ, কাঁচা বাজার ও গরুর মাংসের দোকান সহ নিত্য পণ্যের দোকান গুলোতে মনিটরিং করে বাড়তি দাম না নিতে সতর্ক করে দেওয়া হয়।

বাজার মনিটরিং কার্যকক্রম পরিচালনা করেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলো, এস আই শাহাবুর আলম শিহাব, এস আই এনামুল, এস আই শাহ আলম, এস আই আব্দুল খালেক, মাইনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল।

লংগদু থনার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, পবিত্র রমজানে যাতে করে সাধারন মানুষ কষ্ট না পায়, সেই দিক বিবেচনা করে আমরা বাজার মনিটরিং করে যাচ্ছি, বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসে বাজারে ক্রেতার কাছে বাড়তি দাম নেওয়া হয়, আমরা প্রাথমিক ভাবে সকলকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। দ্বিতীয় বার আমরা কারো বিরুদ্ধে এরকম অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিবো।