শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গায় (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ

১২০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা এবং গোমতি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার এতিম ও অসহায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একই সময়ে অত্র এলাকার পাহাড়ী-বাঙ্গালী, গরীব, দুঃস্থ অসহায়দের মাঝে ২০০ প্যাকেট খাদ্য ও ইফতার সামগ্রী এবং ৬জন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় পলাশপুর জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, প্রধান সহকারী, অন্যান্য পদবীর সদস্যবৃন্দ, স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।