শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

আন্তর্জাতিক বন দিবস কাপ্তাইয়ে আলোচনা সভা ও র‌্যালী

১২১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামটি কাপ্তাই প্রশান্তি পার্কে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস আয়োজনে বন দিবস পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সুস্থ শরীর সুস্থ মন,যদি থাকে সমৃদ্ধ বন”। আশিকা কমিউনিকেশন অফিসার প্রবীর চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। স্বাগত বক্তব্য রাখেন আশিকা প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমা। প্রধান আলোচক ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরেস্টি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নিখিল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মাসুম আলম, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কর্ণফুলী সিএমসি সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

এসময় বক্তারা বলেন, বন পরিবেশ রক্ষা করতে হবে। যারা বন ধ্বংস করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় বন বিভাগ ও সিএমসি, ভিসিএফের সকল সদস্য উপস্থিত ছিলেন।