শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

পরিবেশ ও বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান মংসুইপ্রু চৌধুরী’র

১১৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন,পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। এক সময় পাহাড়ে বিশাল বন ছিল, এখন সেটি আর নেই। যেসব গাছ পানি সংরক্ষণ করে, সেসব গাছ লাগাতে হবে। তাই বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে।

মঙ্গলবার সকালে জেলার মারমা উন্নয়ন সংসদের হলরুমে তৃণমূল ও বন বিভাগের যৌথ আয়োজনে ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহানের সভাপতিত্বে তৃণমূল উন্নয়ন সংস্থার মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, ইউএনডিপির মাঠ সংগঠক উচিমং চৌধুরী, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাজু সহ বন বিভাগের জেলা-উপজেলার কর্মকর্তাবৃন্দ ও মিডিয়ার কর্মীবৃন্দ। আলোচনা সভার আগে মারমা উন্নয়ন সংসদ এলাকায় একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা করা হয়।