শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবানে প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

৫৩

॥ বান্দরবান উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার ৩য় ও অবশিষ্ট ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ মাচাং ঘর হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

তিনি জানান, আগামী ২২ মার্চ সকালে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স ৩য় ধাপে অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এ উদ্বোধনে মাঠ পর্যায়ের এই দিনে মাঠ পর্যায়ের অংশ নিবেন বান্দরবানের ৭ টি উপজেলায় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

তিনি আরো জানান, ৩য় ধাপে অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের হতে বান্দরবানের ৭ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী ঘর ১২৩ টি সেমি পাকা ও ৩০৭ টি মাচাং ঘর হস্তান্তর করা হবে । তারমধ্যে সদর উপজেলায় ৪৫ টি, লামায় ৪০টি, আলীকদম ৭টি, নাইক্ষ্যংছড়ি ৫০ টি, রুমায় ১১৬ টি, রোয়াংছড়ি ১২০ টি ও থানচি উপজেলায় ৫২টি।
জেলা প্রশাসক তথ্য মতে, বান্দরবানের হালনাগাদকৃত ভূমিহীন পরিবারের সংখ্যা রয়েছে ৪ হাজার ১৫৯ টি। প্রধানমন্ত্রী ঘর বরাদ্ধসহ দেওয়া হয়েছে ৩ হাজার ৮৭৭ টি। তারমধ্যে ১ম পর্যায়ের ২ হাজার ১৩৪টি, ২য় পর্যায়ের ৫৬৪টি, ৩য় পর্যায়ের ২৭৯টি গৃহ হস্তান্তর করা হয় গৃহহীন ও ভূমিহীন পরিবার মাঝে। এছাড়াও ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।

এর আগে সদর উপজেলা কনফারেন্স হল রুমে সদর উপজেলার প্রধানমন্ত্রী উপহার ঘর হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।

সম্মেলনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব বিশ্বাস,সহকারী ভুমি কমিশনার নার্গিস সুলতানা,সদর উপজেলা পিআইও, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল সহ জনপ্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দ উপস্থিত ছিলেন।