শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

লামায় ৪০ গৃহহীন পরিবার পাচ্ছে জায়গা সহ ঘর

৪৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারের মাঝে জমিসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ প্রদান করা হবে। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাবেদ কায়সার। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে এক প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। তারই ধারাবাহিকতায় লামা উপজেলায় ৪র্থ পর্যায়ের জমিসহ ৪০টি পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হবে। এরমধ্যে লামা সদর ইউনিয়নে ১০টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে ৯টি, রূপসীপাড়া ইউনিয়নে ১০টি এবং ফাইতং ইউনিয়নে ১১টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ উপহার পাবেন। তিনি আরো বলেন, এছাড়া লামা উপজেলার ৪টি ইউনিয়নে আরো ৫০টি গৃহ নির্মাণাধীন রয়েছে। যেগুলো কাজ শেষ হলে গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, সাবেক সহকারী কমিশার (ভূমি) আরিফ উল্লাহ নিয়াজী, সহকারী তথ্য অফিসার লামা খন্দকার তৌহিদ, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং লামা উপজেলার কর্মরত সাংবাদিকরা।