শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রুমায় পাহাড়ের খাদে পড়ে চালকসহ নিহত ৬

৪৮

॥ আকাশ মারমা মংসিং বান্দরবান ॥

বান্দরবান রুমায় বাজারের আসার পথে পাহাড়ের খাদে পড়ে চালকসহ ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমাবার (২০ মার্চ) দুপুরে রুমা বগালেক সড়কের এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।তথ্যটি নিশ্চিত করেছেন রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা অং।

স্থানীয় ও পুলিশ জানায়, ভিজিডি চাউল সহায়তা নিতে রুমা বাজারের উদ্দেশ্যে আসছিল ট্রাকটি (লট-৩২)। বগালেক সড়কে ঢালুতে নামার সময় পিছনের থাকা অপর টিএস ট্রাকটি ব্রেকফেল করলে সামনে ট্রাকের ধাক্কায় দেয়। পরে দুটি ট্রাক পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় চালকসহ ঘটনাস্থলে ৬জন নিহত হন। আহত হন বেশ আরো কয়েকজন। এই ঘটনায় আরো হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন জানান, পাহাড় থেকে নীচে নামার সময় পিছনে ট্রাক ব্রেকফেল করলে সামনে ট্রাকে ধাক্কায় দেয়। পরে দুটি ট্রাক খাদে পড়ে যায়। তিন আরো জানান, ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।