শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পার্বত্য মন্ত্রী, জেলা প্রশাসক , পুলিশ সুপারের শ্রদ্ধা

১৩৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সকালে বান্দরবান শহরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

এসময় পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় সরকারি পদস্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কোরআনখানি, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন মোঃ রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়