শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মদিন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন

১৭০

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন। ১৯২০ সালের টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু জম্ম গ্রহণ করেন। আমরা জাতির পিতার হাত ধরেই পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং লাল সবুজের পতাকা।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুরাছড়ি উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, ভুবনজয় সরকারি উচ্চ, বাংলাদেশ ছাত্রলীগ। আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন।

অপরদিকে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে জাতির পিতার জম্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবর্তক চাকমা। সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ২ নং বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বাংলাদেশ ছাত্রলীগ ভাঃ সভাপতি মোহর চাকমা প্রমূখ।