শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

রাঙ্গামাটিতে সিএসএস’র আয়োজনে গণিত ও পাই দিবস পালিত

১১৫

॥ আরিফুর রহমান ॥

১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস ও পাই দিবস। প্রতি বছর ১৪ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। গাণিতিক ধ্রুবক পাই (π) এর সম্মানে দিনটি পালিত হয়। পাই-এর মান প্রায় ৩.১৪, তাই প্রতি বছর মার্চ ১৪ (৩/১৪) পাই দিবস হিসাবে পালিত হয়। পাই দিবস আপেক্ষিকতার তত্ত্ব প্রদানের জন্য সুখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিনও একই দিনে। আবার এই দিনেই মৃত্যুবরণ করেন আরেক বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিভেন হকিং। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গাণিতিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শনের জন্য প্রতি বছর ১৪ মার্চ পালন করা হয় এ দিবস।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটির রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দিবসটি পালন করে ‘ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি (সিএসএস)’র নামে একটি সংগঠন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা ও বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক পাইসং চৌধুরী। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অনুপ কুমার চাকমা, কোর্ডিনেটর মার্সি চাকমা, ফাইন্যান্স ডিরেক্টর রানা ধর, সংগঠনের এইচ আর টিটিনু মারমা, আতোশী বড়ুয়া, সুইটি শীল, সুরমা আক্তার, মানজুনি চাকমা প্রমূখ।

এসময় সিএসএস এর সদস্য গণিতের বিভিন্ন গল্প ও খেলার মধ্যে গণিতের মজার দিকগুলো আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের চকলেট ও কুইক কুইজে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক গণিত দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তিতে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা, জীবনযাত্রার মান উন্নত করা, নারী ও মেয়েদের ক্ষমতায়ন করা ইত্যাদি।