শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

বই, নলকূপ স্থাপনসহ মাটিরাঙ্গা জোন কর্তৃক বিভিন্ন মানবিক সহায়তা

১০৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক পাহাড়ী জনগণের বিশুদ্ধ পানির সমস্যা দূর করা সহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অসহায় দরিদ্র পাহাড়ী শিক্ষার্থীদের মাঝে ২০সেট একাদশ শ্রেণির পাঠ্য বই, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কে সাইন্সল্যাবের দ্রব্যাদি, অসহায় পিতার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা এবং প্রত্যান্ত পাহাড়ী জনগণের বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য পরশুরাম ঘাট এলাকায় গভীর নলকূপ স্থাপনসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময়, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড, পার্বত্য অঞ্চলে শিক্ষার মানকে আরো বেগবান ও শক্তিশালী করার লক্ষে দেশ ও দেশের মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন ও গৌরবের প্রতীক। এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়নে কাজ করবে ও পাহাড়ী অসহায় ও দরিদ্র জনসাধরনের যে কোন সমস্যা সমাধানে আর্থিক ও মানবিক কর্মসূচীর এই ক্রমধারা চলমান থাকবে।

শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্য বই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়াও, পরশুরাম ঘাট এলাকার সাধারণ জনগণ তীর নলকূপ পেয়ে আবেগে আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।