শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক

১১১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক’ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাইখালী ২নং ওয়ার্ডের জগনাছড়ি এলাকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের গ্রামীণ মহিলা নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য আপা /তথ্যসেবা কর্মকর্তা তাহামিনা সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউপি সদস্য শৈবাল সরকার সাগর প্রমূখ। উঠান বৈঠকে নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়।