শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পানছড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সহ আটক ৪

১১৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটসহ ৪ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার দুটিস্থানে অভিযান চালিয়ে মাদক জব্দ সহ তাদের আটক করা হয়।

থানা সুত্র জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের পাশে সিনেমা হল এর মার্কেটে ‘আরপি মেডিকেল হল’ এ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ নয়ন চন্দ্র শীল (২৬), জয় দত্ত (২৬), অজয় দত্ত (২২) কে আটক করা হয়। তারা গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল।

অন্যদিকে সন্ধা সাড়ে ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের কানুনগো পাড়া এলাকায় জগদীশ চাকমা (২৫) নামের এক ব্যক্তিকে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।