শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

মানিকছড়িতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১৪৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়ে।

লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক আহম্মেদ’র নেতৃত্বে একটি ফায়ার সার্ভিস দল উক্ত মহড়া প্রদর্শন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবদেীন, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদ-উজ-জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।