শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী

জাতীয় কর্মসূচীর একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে শিক্ষকদের মানববন্ধন

১৩৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মাধ্যমিক স্কুল ও মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে ঢাকা প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচী আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন পালন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আমতল সড়কের ভূইয়া মার্কেটের সামনে ‘এক দফা, এক দাবী’ সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার হাতে প্রায় অর্ধশত শিক্ষক-কর্মচারী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাঃ মোঃ বেলাল উদ্দীন।

এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণের দাবী দীর্ঘদিনের। বৈশ্বিক মহামারি পরবর্তী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊধ্বগতিতে দূর্বিসহ জীবনযাপন করছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার মান ধরে রাখতে অব্যহত রয়েছে। অথচ নানা সুযোগ-সুবিধা বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাই বেসরকারি স্কুল-মাদরাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণ এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। অন্যথায় তাদের মানবেতর জীবনযাপন আরো দীর্ঘায়িত হবে। তাই এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা।