শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রযুক্তির ব্যবহারে নারীরা এখনো পিছিয়ে

১৪১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
ডিজিটাল বাংলাদেশে নারীরা প্রযুক্তির ব্যবহারে এখনো পিছিয়ে। পার্বত্য অঞ্চলের নারীদের অবস্থা আরো করুণ। এ ব্যাপারে সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান। বুধবার (৮ই মার্চ) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সবার আগে নারীদের সচেতন হতে হবে। আজকের নারীরা সচেতন হলে আগামীর প্রজন্মের নারীরা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। পরিবারের নারীরা সু-শিক্ষিত হলে সেই পরিবারে অশান্তি হওয়ার কথা নয়। পরিবার থেকে এগিয়ে আসলে সমাজ ও দেশে প্রতিনিধিত্ব করবে নারীরা।

আলোচনা সভায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আহবায়ক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। সভায় আরো বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, খাগড়াছড়ি স. উ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) ত্রিনা চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন চামেলী ত্রিপুরা প্রমুখ।

এসময় সভায় কেএমকেএস’র প্রোগ্রাম অফিসার পিংকি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধি দয়ানন্দ ত্রিপুরা এবং দিবসের তাৎপর্য তুলে ধারণা পত্র পাঠ করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফ্যাসিলিটেটর উত্তলা ত্রিপুরা।

এর আগে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা শুরু হয়ে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। পরে আলোচনা সভার আগে নারী দিবস উপলক্ষে ‘সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করো’, এবং ‘ছেলে-মেয়ে বিভেদ নয়, সবার জন্য শিক্ষা চাই’ এ প্রতিপাদ্যে নাটক প্রদর্শনী করা হয়।