শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৫৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থা ও লীন প্রকল্পের যৌথ উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বুধবার (৮মার্চ) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে পৃথক পৃথক ব্যানারে র‌্যালী বের হয় এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন মহালছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যান সংস্থ’র প্রকল্প সমন্বয়ক কাজল বরণ ত্রিপুরা, লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কোর্ডিনেটর হেপী দেওয়ান, মহালছড়ি থানা উপ পরিদর্শক আরাফাত হোসেন প্রমূখ। আলোচনা সভায় প্রোগ্রাম অফিসার কাম ট্রেইনার স্বপ্না চাকমর সঞ্চালনা করেন।

আলোচনা শেষে খাগড়াপুর মহিলা কল্যান সংস্থার কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে বাল্য বিবাহ ও কুসংষ্কার প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শিত হয়।