শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৮০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর, তথ্য আপা ও জুম ফাউন্ডেশনের আয়োজনে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে বুধবার (৮ মার্চ) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

আলোচনা সভায় তথ্য আপা কর্মকর্তা মুন্নি দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা নব আলো চাকমা, এস আই ওয়াহিদ আলম, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার প্রমুখ।

বক্তারা নারী উন্নয়নের লক্ষে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক প্রকল্পের সফলতার কথা তুলে ধরেন। টেকশই উন্নয়ন লক্ষমাত্রায় বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নের যে রোড ম্যাপ তারই ধারাবাহিতায় বাঘাইছড়ি উপজেলায় নারীদের সাবলম্বী করার কাজ করে যাচ্ছে নারী অধিদপ্তর, তথ্য আপা কর্মকর্তা ও জুম ফাউন্ডেশন।
আলোচনাসভা শেষে কর্মমুখী নারীদের মাঝে প্রশিক্ষণের সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়।

এর আগে উপজেলা পরিষদ সম্মুখ হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হন।