শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে শিশু সুরক্ষা ও সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে ডায়ালগ

৫৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে উপজেলা সমাজ সেবার আয়োজনে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আ’লীগ নেতা আবুল কাশেম, সাগর চক্রবর্তী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন,ইউপি সদস্য ছালেহ আহমেদ, মজিবুর রহমান, মইন উদ্দীন, আবুল হাশেম, সেলিনা পারভিন, লাভলীসহ বিভিন্ন সমাজ ও গ্রাম পুলিশ।

অনুষ্ঠানে কমিউনিটি ডায়ালগে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব এবং কাপ্তাই এলাকায় থাকা মানসিক ভারসাম্যহীন নারী ও পুরুষদের নিয়ে আলোচনা করা হয়।