শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

গাড়িটানা কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান

১০৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলাধীন গাড়িটানা এলাকায় প্রতিষ্ঠিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র কুরআনুল কারীম সবক প্রদান ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মনসুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি দারুল ইহসান মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী নাসির উদ্দিন, জামিয়া খাদিজাতুল কুবরা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসাইন, জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, ইউপি সদস্য আব্দুল মতিন, জসিম উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ ওয়াহেদ, মাওলানা মোবারক হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন হলো মানবতার মুক্তির সোপান। যেখানেই কুরআনের আলো ছড়াবে সেখান থেকেই অকল্যাণের আঁধার দূরীভূত হবে। কোরআনের পথে চললে সমাজ থেকে অশান্তি ও অন্ধকার দূর হবে। ভবিষ্যৎকে আলোকিত করতে হলে সন্তানদের কোরআনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাছাড়া যার হৃদয়ে কুরআনের চেতনা থাকবে, সে সকল প্রকার অন্যায়-অপরাধ থেকে দূরে থাকবে। তাই সকলকে কোরআনের দেখানো আলোকিত পথে চলার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহেদ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন।