শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

১২৬

॥ মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সোমবার (৬মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গোমতি খালের উপর পিসি গার্ডার ব্রীজ, সফিটিলা ব্রীজ, বেলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল, বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন, সদর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের মুর‌্যাল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি অম্লান ও শ্রদ্ধা জানাতেই বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন করা হয়েছে জানিয়ে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

একই দিন বিকালে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, নবীন বরন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় (৪০ বিজিবি) পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেঃ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ যুবলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন