শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত

১০৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালের দিকে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
অনুষ্ঠানে, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও অনেকে উপস্থিত ছিলেন।