শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়িতে কারিতাসের উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কি ফোরাম’র সভা

১১৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে মানিকছড়িতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কি ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ কার্যালয়ে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কি ফোরাম’র সভাপতি মংথুশে মারমা’র সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম চৌধুরী, মাঠ সহায়ক মোঃ সোলায়মান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, পাড়া কার্বারি, হেডম্যান প্রতিনিধি ও ধর্মীয় গুরুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপকারভোগী দুর্গম এলাকার সুপেয় পানির অভাব নিরসন, প্রত্যন্তঞ্চলে স্যানিটেশন সমস্যা চিহ্নত করে পরিকল্পনা করা হয় এবং উপজেলার থলিপাড়া এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য ভূমি নির্বাচনের ব্যাপারে স্থানীয়দের সাথে সমন্বয় করে পরবর্তি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। তাছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যগণের সরকারি-বেসরকারি সুযোগ সুবিধা আদায়ে সহযোগিতা ও সংশ্লিষ্ট এলাকার জীবনমান উন্নয়নে ভূমিকা পালনের মাধ্যমে একে অপরের সহযোগিতা কামনা করা হয়।