শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

রাজস্থলীতে জাতীয় ভোটার দিবস পালন

৭৮

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলীতে পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা পরিষদ সামনে এক র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। র‌্যালীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

পরে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান।

উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটার হওয়া যতটা প্রয়োজন তার ছেেেয়ও বেশী প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য প্রদান করা। এবং ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা প্রতিটা ব্যক্তির নৈতিক দায়িত্ব।