শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে এগ্রো-বেইজ এন্টার প্রেনার প্রশিক্ষণ

১৫৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে মহিলা ও যুবকদের মাঝে কৃষি বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি উপজেলা প্রকল্প অফিসে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রুপনা দাশ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস,পংমে মারমা প্রমূখ।
প্রকল্পের পিছিয়ে পড়া জনগণ বা মৌমাছি পালন কম্পোন্টে’র উপকারভোগীদের মাঝে আত্ন জিজ্ঞাসা ও আত্মোপলব্ধি সৃষ্টির মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে তাদের আত্ননির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে উপজেলার তিনটি ইউনিয়নের ছয় জন সিবি ও আইপি সদস্যের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ সময় সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন, পাড়া পর্যায়ে উদ্যোক্তা তৈরি করার লক্ষে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হবে বলে জানান।