শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

কারিতাসের উদ্যোগে নেতৃত্ব ব্যবস্থাপনা, এ্যডভোকেসী, লবিং ও নেটওয়াকিং প্রশিক্ষণ প্রদান

১৭৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ের নেতৃত্ব সৃষ্টি করার লক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

১৪ ও ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানিকছড়ি উপজেলার অফিসার্স ক্লাবে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রুপনা দাশ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস,পংমে মারমা, আবাইশে মারমা ও হিমেল চাকমা প্রমূখ।

প্রকল্পের কর্ম এলাকার স্থানীয় জনগণ বা ফোরামের সদস্যরা স্থানীয় পর্যায়ে পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসী, লবিং এন্ড নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনকে সহায়তা প্রদানের লক্ষে উপজেলার বাটনাতলী, তিনটহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন পর্যায়ের ফোরামের নেতৃত্বদানকারী ২৫ জন সদস্যদের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তি মাসে আরো ২০জনকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান।