শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

১৩০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন-এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে জোনকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধায়নে উক্ত টুর্নামেন্টের আয়োজন করে সিন্দুকছড়ি জোন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সিন্দুকছড়ি জোনের আয়োজনে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডা’র পক্ষে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুল বারী। এ সময় ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ও গুইমারা উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় রাজপাড়া জুনিয়র একাদশ ট্রাইবেকারে আদর্শ যুব সংঘ’কে ৩-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।