শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রাজস্থলীতে বাঁশ বোঝাই ট্রাক উল্টে গেলেও বেঁচে গেলো চালক হেলপার

৩৭

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

কথায় আছে, রাখে আল্লাহ মারে কে? তেমনি রাঙ্গামাটি রাজস্থলী বাঙালহালিয়া সড়কের বাঙালহালিয়া বাজার নির্মিত বেলী ব্রীজ স্থানে অতিরিক্ত বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলেও বেঁচে গেছেন চালক ও হেলপার। এমনকি তারা কোন আঘাতও পায়নি।

মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া অতিরিক্ত বাঁশ ভর্তি করে বাঁশ বোঝাই ট্রাকটি বাঙালহালিয়া ৩নং ইউনিয়নের বাঙালহালিয়া বাজার বেলী ব্রীজ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। বাঁশ বোঝাই ট্রাকটি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। ইতিপূর্বে কয়েকবার পাথর বোঝাই ইট বোঝাই ট্রাক সড়কে দুর্ঘটনায় পড়ে যানজট সৃষ্টি করে। ফলে তাদের বেগতিক গাড়ী চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শিমুল দাশ বলেন, অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় ভাগ্যক্রমে চালক ও হেলপার বেঁচে যায়। ট্রাকটি স্থানীয়দের সহায়তায় সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করেছেন।