শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই লেকে অবৈধ স্থাপনা নিষিদ্ধ করতে জুরাছড়িতে উচ্ছেদ অভিযান

৫২

॥ স্বৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥

মহামান্য সুপ্রিম কোর্ট এর হাইকোট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং- ১১৮৮৫/ ২০২২ এর বিগত ১৭ /১০/ ২০২২ খ্রিষ্টাব্দের নোটিশের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত কাপ্তাই লেকে সকল প্রকার অবৈধ ভবন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম।

এসময় ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে নির্দেশনা অমান্য করে কেউ যদি কাপ্তাই লেকে অবৈধ স্থাপনা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।