শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও থানা পুলিশ অভিযান চালিয়ে পাচারকালে গাড়িসহ কাঠ আটক

১২৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গভীর রাতে পাচারকালে কাঠ আটক করেছে। শনিবার দিবাগত রাত দেড়টায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ও চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী যৌথ অভিযান চালিয়ে চাঁদের গাড়িসহ প্রায় ৩লাখ টাকার সেগুন গোলকাঠ ও রদ্দা আটক করে।

রাইখালী বন রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে সিদ্ধার ঘোনা মারমাপাড়া এলাকায় যৌথ অভিযান করে কাঠ জব্দ করা হয়। কাঠ গুলো বাঙ্গালহালিয়া বিটকাম চেক পোস্টে হস্তান্তর রাখা হয়েছে। এ বিষয়ে একটি বন মামলা করা হয়েছে। এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকিবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।