শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনা

৬

॥ নিরত বরণ চাকমা, বরকল ॥
রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য পদে মনোনীত হওয়ায় বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়েছে। শুক্রবার (২১আগস্ট) উপজেলার আইমাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জগন্নাথছড়া বার্মিজ বোট সমিতির পক্ষ থেকে তাঁকে এই উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

বোট সমিতির নেতৃবৃন্দরা বলেন, স্থানীয় জনগণের অধিকার ও এলাকার উন্নয়নে সুবিমল চাকমার এই অর্জন অত্যন্ত গৌরবের। তাঁর গতিশীল নেতৃত্বে বরকল উপজেলার বিভিন্ন প্রান্তের উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুনীতি বিকাশ চাকমা এবং জগন্নাথছড়ার বিশিষ্ট সমাজসেবক জ্ঞান চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জগন্নাথছড়া বার্মিজ বোট সমিতির নেতৃবৃন্দ সুবিমল চাকমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।