শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনা

॥ হ্লাছোহ্রী মার্মা, রোয়াংছড়ি ॥
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় রোয়াংছড়ি উপজেলার কৃতী সন্তান মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১আগস্ট) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ফুল দিয়ে নবমনোনীত জেলা পরিষদ সদস্যকে বরণ করে নেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মংহাইনু মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অংশৈচিং মারমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা জাসাসের আহ্বায়ক চিংনুমং মারমা, সাচিং মারমা, মংবাথোয়াই মারমাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনার জবাবে মাওসেতুং তঞ্চঙ্গ্যা তাঁর ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের পক্ষ থেকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং মারমা, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। জাতি, ধর্ম, বর্ণ ও দল-মত নির্বিশেষে রোয়াংছড়ি তথা বান্দরবান জেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মাওসেতুং তঞ্চঙ্গ্যার দায়িত্বশীল ভূমিকা ও দক্ষ নেতৃত্বে রোয়াংছড়িসহ বান্দরবান জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে।