শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

বুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকর

৪

॥ কবির হোসেন,কাপ্তাই ॥
কাপ্তাই জাতীয় উদ্যানে স্থাপিত দেড় কোটি টাকার সোলার ফেন্সি অকার্যকর হয়ে পড়েছে। রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের আওতায় জাতীয় উদ্যানের ৮ কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সি স্থাপন করা হয়েছিল। অকার্যক্রর সোলার ফেন্সির জন্য বাজেটের আশায় সংস্কারও দেরী হচ্ছে। ফলে আবারো হাতি মানুষ দ্বন্ধ সৃষ্টি হবে বলে আশংখা করা হচ্ছে।

জানা যায়, সোলার ফেন্সি স্থাপন করার কারন হল, রাঙ্গামাটি পার্বত্য জেলা দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের পাশ্ববর্তী বন হতে প্রতিনিয়ত বুনো হাতি লোকালয়ে এসে বসতভিটা, এবং মানুষের ফসল নষ্ট করে। বুনো হাতির হামলায় ১০/১২বছরে এ যাবত প্রায় ১২/১৪জন মানুষ মারাও যায়। ফলে হাতি মানুষ দ্বন্ধ সৃষ্টি হয়। বুনো হাতির হামলায় আহত হয়েছে অনেক। হতাহতদের জন্য সরকারি নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করে আসছে বন বিভাগ। এসকল সমস্যা সমাধানে এবং হাতি মানুষ দ্বন্ধ আর হাতির আক্রমন থেকে মানুষকে বাঁচাতে ২০২৩ সালে দেড় কোটি টাকা ব্যয়ে জাতীয় উদ্যানের কাপ্তাই রেঞ্জে ৮কিলোমিটার এলাকাজুড়ে সোলার ফেন্সি স্থাপন করা হয়। এক বছর পার হতে না হতেই সোলার ফেন্সির সরঞ্জাম তথা ব্যাটারিসহ কিছু জিনিসপত্র চুরি হয়ে যায়। এই সোলার ফেন্সি বিকাল ৫টায় চালু এবং পরের দিন ভোর ৬টায় বন্ধ করার জন্য নিয়মিত একজন লোক থাকার নিয়ম থাকলেও বাস্তবে কোন কিছুই নেই।

স্থানীয়রা জানান, সোলার ফেন্সি তার এর ওপর প্রাকৃতিক দুর্যোগের ফলে ডালপালা, জঙ্গলে লতাপাতা পরে সোলার ফেন্সির ৮কিঃমিঃ এর বেশির ভাগ সংযোগ নষ্ট ও অকার্যকর হয়ে পড়েছে। এ নিয়ে কয়েকবার এটা সংস্কার করা হলেও কোন কাজেও আসছেনা। এদিকে সোলার ফেন্সি অকার্যকর হওয়ার ফলে প্রতিনিয়ত বুনো হাতি লোকালয় এসে আবারো মানুষের ক্ষতি করছে এতে হাতি মানুষ-দ্বন্ধ লেগে রয়েছে। চলতি মাসে বিশ্ব হাতি দিবসের আলোচনা সভায় সোলার ফেন্সি দ্রুত সংস্কার করার জন্য দাবি করা হয় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, কোটি টাকার সোলার ফেন্সি বেশিরভাগ জায়গায় তার ছিড়ে গেছে, তারের ওপর গাছ, ডালপালা, লতাপাতা পরে আছে। সোলার ফেন্সি চালু না থাকায় বুনো হাতি পূণরায় লোকালয়ে চলে আসছে। তিনি সোলার ফেন্সি দ্রুত মেরামত করে চালু করার জন্য বন বিভাগের প্রতি আহবান জানান।

এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, সোলার ফেন্সি অনেক জায়গায় নষ্ট রয়েছে, এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ডালপালা পরে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা বেশ কিছু জায়গায় মেরামত করেছি। তবে এটি সংস্কার করার জন্য কোন বাজেট নেই। বাজেট আসলে মেরামত করা হবে বলে জানান।