শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

তোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০আগস্ট) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এই সাফল্য ধরে রাখতে হলে এখন থেকেই ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে উল্লেখ করে মাটিরাঙ্গার শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল, সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কৃতিত্বের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায়ও শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ ইমাম উদ্দিন বলেন, আজকের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু অতিথিদের সঙ্গে নিয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা স্মারক পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও মাটিরাঙ্গার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে।