শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

৪

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী উপলক্ষে আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সফিক, আলেক্ষ্যং মৌজার হেডম্যান সাশৈপ্রু, ৩৪৫ নম্বর নোয়াপতং মৌজার হেডম্যান মিচিং মার্মা, ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা ও বেক্ষ্যং মৌজার হেডম্যান হ্লামংপ্রু। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মৎস্য খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পাহাড়ি এলাকায় মৎস্যচাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।

আলোচনা সভার পরে স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা সফল মৎস্যচাষিদের সম্মাননা স্মারক এবং ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।