শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

দীঘিনালায় ১০দফা দাবীতে বিএনপি‘র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছছি দীঘিনালায়  ১০দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমনোর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা বিএনপি‘র আয়োজনে কেন্দ্র ঘোষিত ১০দফা দাবি, ২৭দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে দীঘিনালা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘র সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি‘র সভাপতি শফিকুল ইসলাম শফিক। দীঘিনালা উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ- কোষাধ্যক্ষ জহির আহাম্মেদ প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, কেন্দ্র ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়ন, ২৭দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ও বিদ্যুতের দাম কমানোর দাবি করেন।