শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভা

৫৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশিকা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএএইচ ও ইউএনডিপির সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি থোয়াইঅং মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল। সভায় বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ, জেটিঘাট স্টেশন ও পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা আনোয়ার হোসাইন, তৃর্ণমূল সংস্থা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকার সম্মন্নয়ক (কো মেনেজমেন্ট এন্ড লাইভলি হুড) শুভন চাকমা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন প্রমূখ।

সভায় পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের সাথে এক হয়ে বন রক্ষা করা বিষয়ে আলোচনা করা হয়। এবং বন রক্ষায় একযোগে বন বিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এসময় সিএমসি কমিটি, ভিজিএফ সদস্যসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।