শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাই কাদেরী স্কুলে সততা স্টোর ও হাইজিন কর্ণার উদ্বোধন করল-ইউএনও

৯০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী উচচ বিদ্যালয়ে দূর্নীতি প্রতিরোধ কমিটি সততা স্টোর উদ্বোধন করেছে। রবিবার (১ জানুয়ারি) বিকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এ সততা স্টোর উদ্বোধন করে। এসময় একই বিদ্যালয়ে মেয়েদের হাইজিন কর্ণার উদ্বোধন করা হয়। দূর্নীতি দমন কমিশনের (দুদক) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতা বিহীন সততা স্টোর কার্যক্রম চালু করে।

সততা স্টোরের বৈশিষ্ট হলো বিক্রেতা বিহীন এই স্টোরে নির্ধারিত পণ্যের মূল্য তালিকা থাকবে, শিক্ষার্থীরা নিদিষ্ট ক্যাশ বাক্সে টাকা রেখে পণ্য কিনবে। মূলত শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম জাগ্রত করার জন্য সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের এই কার্যক্রম। এছাড়া কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনায় ও বাস্তবায়নে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রীদের জন্য নির্মিত “নিঃশষ্ক” নামের হাইজিন কর্ণার করা হয় ।

এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের মাসুদ, ওয়াগ্গা টি এস্টেট ব্যবস্থাপক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইস্রাফিল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, পরিচালনা কমিটির সদস্য অমল কান্তি দে সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।