দীঘিনালায় শিক্ষার্থীরা পেল নতুন বই
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
শিক্ষা নিয়ে গড়বো দেশ , শেখ হাসিনার বাংলাদেশ প্রধানমন্ত্রীর বানী ধারন করে খাগড়ছড়ি দীঘিনালায় প্রাথমিক বিদ্যালয়ের ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ১লা জানুয়ারি বই উৎসব মাধ্যমে নতুন বই তুলে দেয়া হয়েছে।
রবিবার (১জানুয়ারী) সকালে উপজেলার দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বউ বিতরন উৎসব উদ্বোধন করনে। উপজেলায় ১১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬০টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৮টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা বই উৎসবে বই বিতরন করেন। এছাড়াও উপজেলা মোট ২৯টি মাধ্যমিক , দাখিল, ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরন করা হয়েছে।
দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, উপজেলা রির্সোস সেন্টার এর ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এখতার আলী, দীঘিনালা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাজার চৌধুরী জেসমিন চৌধুরী প্রমূখ।
বই বিতরন উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, নতুন ক্লাসে উঠে নতুন বই পেলে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দের সীমা থাকে না। বর্তমান সরকার প্রাথমিক স্থর থেকে মাধ্যমিক পর্যায় বিনামূল্যে দিচ্ছে এবং প্রতি বছর ১লা জানুয়ারী সরকার বই উৎসবের মাধ্যমে বই বিতরন করেন।তিনি আরো বলেন, বেশি বেশি বই পড়তে হবে, বাংলা ইংরেজি পাশাপাশি, গনিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে তার পাশাপাশি ইতিহাসও জানতে হবে। মাদক বাল্য বিবাহকে না বলতে হবে।