শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন কমান্ডার

কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনের সফলতা আসে- লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা

১২৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনের সফলতা আসে। তাই জীবনে যে যত বড় স্বপ্ন দেখবে, সে ততবড় মানুষ হতে পারবে। সেই সাথে পিতা-মাতা ও শিক্ষাগুরুদের সর্বোচ্চ সম্মান করতে হবে। তবেই জীবনে মানুষের মত মানুষ হতে পারবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সামান্য সংবর্ধনার মাধ্যমে যদি তারা উজ্জিবিত হয়ে পড়ালেখা করে সেটাই হবে আমাদের সাফল্য। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। পড়ালেখার মাধ্যমে ও জীবনে স্বপ্ন পূরণের লক্ষকে বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ারও আহবান জানান।


এ সময় সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর এ কে এম ফয়সাল, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ এহেসান, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮জন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ১জন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের ৩জন, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১জন, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের ১জন, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ১জন, শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের ১জন, ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের ১জনসহ মোট ২৩জন কৃতি শিক্ষার্থীদেরকে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।