শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

১২২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে ৪টার দিকে উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের অন্তর্গত চেংগুছড়া এলাকায় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

জানা যায়, মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের চেংগুছড়া এলাকায় একটি বৈধ বালু মহাল থাকার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে সেখানকার বালু ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা ও একই এলাকার মোঃ ইমাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে দুজনার কাছ থেকে ১ লাখ টাকা করা হয়েছে। সেই সাথে উপজেলার যেকোনো স্থানে অবৈধ বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।