শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই শিল্প এলাকা যুব সমাজের বিজয় দিবস পালন

৯৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

প্রতিবছরের ন্যায় এবারো রাঙ্গামাটির কাপ্তাইয়ের শিল্প এলাকা যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী তালপট্টি ক্রিকেট মাঠে যেমন খুশি তেমন সাজন, বিভিন্ন খেলাধুলা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা শ্রমিকলীগ সভাপতি শহিদুল ইসলাম বাপ্পি। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দ্লু লতিফ। স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক মোঃ আবু সাঈদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সেলিনা পারভিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রিকেট খেলায় লালদল বিজয় অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। উল্লেখ, যুব সমাজের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মাদকে না বলুন’।