শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

পানছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

৪২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ, ওসি (তদন্ত) কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।