শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

আলীকদমে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর সৃতিসৌধ প্রাঙ্গনে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা প্রশাসনের থেকে পক্ষ পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারিসহ, রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের পরাজিত বাহিনী পরাজয় জেনে ১৪ডিসেম্বর বাংলার শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ মেধাবীদের নির্মম গণহত্যা করে মেধাশূন্য করে। আজও তাদের দূসররা বিচরণ করছে। তাদের ব্যাপারে সজাগ থেকে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান তারা।