শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

মাটিরাঙ্গায় হেলমেট পরিধান না করায় ১২ জনকে ৪হাজার ৯শত টাকা জরিমানা

১২৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেলমেট পরিধান না করা অতিরিক্ত যাত্রী বহন, একই সাথে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

এ সময় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২(১) ধারা মোতাবেক হেলমেট পরিধান না করায় এবং একজনের অধিক যাত্রী বহন করার দায়ে ১২ টি মামলায় ১২ জনকে ৪ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।