শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে পৃথক অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ৩

১৬৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি যৌথ অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরি মদসহ ৩জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ি উপজেলার পূর্ব মহামুনি পাড়া এলাকায় সেনাবাহিনী ও মানিকছড়ি থানা পুলিশের এসআই মোঃ আশিকুল ইসলাম, মোঃ আওলাদ হোসেন, এএসআই মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে ঐ এলাকার নিনু মারমা (৪৭) নামের একজনকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। একই এলাকায় আরো একটি অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ নিজ হেফাজতে রাখায় মাচিং মারমা (৩৪) ও আপ্রুবাই মারমা (৩৭) নামের আরো দুজন মহিলাকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়।

মানিকছড়ি থানার এসআই মোঃ আশিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অপরাধে মামলা রুজু করে দুপুরে আটককৃত ৩জনকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় মাদকের বিরুদ্ধের পুলিশের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।