শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

পানছড়িতে বিজিবি’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

১১১

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে ৩বিজিবি লোগাং জোন পানছড়ি ব্যাটালিয়ন এর প্রশাসনিক কার্যালয়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে অসহায় দুস্থ পরিবারের মাঝে ৪টি সেলাই মেশিন বিতরণ করেন ৩বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি । এসময় অন্যান্যদের মধ্যে লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা ও চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা উপস্থিত ছিলেন।

উপকারভোগী পানছড়ির উপজেলার সাওতাল পাড়ার হাসিনা আকতার, ফাতেমা নগর গ্রামের মোমেনা খাতুন, মেহেরুন্নেছা ও মরিয়ম বেগম জানান, আমরা সেলাই কাজ শিখে অর্থনৈতিক অভাবের কারণে মেশিন কিনতে পারছিলাম না। বিজিবি জোনে আবেদন করলে উনারা আমাদের দারিদ্রতা বিমোচণে সহযোগিতা করতে সেলাই মেশিন প্রদান করেন। আমরা এখন শ্রমের মাধমে সেলাই মেশিনে কাজ করে সুখে স্বাচ্ছন্দে দিন কাটাতে পারবো।

৩ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগীতায় বিজিবি সব সময় কাজ করে যাচ্ছে। সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও সহযোগীতায় বিজিবি’র এরূপ জন কল্যানমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।