শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে কারিতাসের উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র সভা

১২১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে মানিকছড়িতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে ১১ ঘটিকায় কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প কার্যালয় ফোরামের সভাপতি মংশেপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলার দুপ্রক সভাপতি ও সাবেক তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আতাউল ইসলাম। এ সময় রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, ইউপি সদস্য শাহানাজ পারভীন, মানিকছড়ি উপজেলা মসজিদের খতিব মোঃ মুছা, কার্বারি ক্যজাই মারমা, মংসাথুই মারমা, হেডম্যান প্রতিনিধি মংখই মারমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ দুজন এনজিও প্রতিনিধি, ইউনিয় পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের দুজন উপকারভোগী সদস্য, ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।

ফোরামের সাধারণ সম্পাদক রাচাই মারমা বিগত সভার রেজুলেশন ও সিদ্বান্ত সমূহ পাঠ উপস্থাপন করেন। এছাড়াও ইউনিয়নের পাড়া পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অগ্রগতির সম্ভাবনা তুলে ধরেন তিনি। ফোরামে জানানো হয়, উপজেলার তিনটি ইউনিয়নে ২৬টি পাড়া পর্যায়ে কারিতাস প্রত্যন্তঞ্চলের পিছিয়ে পড়া প্রায় সাড়ে ৭শ উপকারভোগী সদস্যের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও কৃষকদের জৈব পদ্বতিতে ও জৈবিক উপায়ে চাষাবাদের জন্য সহযোগীতা প্রদানের আহব্বান করা হয়। সেই সাথে এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও পানি সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।