শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

পানছড়িতে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

১০৭

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে ঘিরে ডিজিটাল বাংলাদেশ দিবসে খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপপরিচালক, নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যানদের মধ্যে উপ-সহকারী সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় মোঃ সাজেদুর রহমান, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, প্রিন্সিপাল সাইন্টিফিক ড. মোঃ আহসান হাবীব, সিনিয়র সাইন্টিফিক ড. মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, প্রাণীসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।